সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোল্লাহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত

“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” ও “নারী পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়” এ দু’টি শ্লোগান আলোকে ও স্বাস্থ্য বিধি মেনে বাগেরহাটের মোল্লাহাটে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আয়োজনে উপজেলার বেতবাড়িয়া এসডিএফর সভাকক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নের সকল দ্বার খুলে দিয়েছেন। আপনারা যেকোন তথ্য জানতে বা প্রয়োজনে উপজেলা তথ্য আপার সাথে যোগাযোগ করতে পারেন। যেখানে একজন তথ্য আপাসহ আরো দুই জন সহকারী তথ্য আপা আপনাদের সেবায় নিয়োজিত আছেন। এছাড়া বাল্য বিয়ে ও যৌতুক বিরোধী সচেতনতামূলক ববক্তব্যও দেন তিনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্যদেন মোল্লাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র। এচাড়া বক্তব্যদেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা তথ্য আপা যুথিকা বিশ্বাস, ব্র্যাক সামাজিক ক্ষতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, উপজেলা সহকারী তথ্য আপা হাবিবা আক্তার লাবনী ও সোনিয়া আক্তার। এছাড়া ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অধীন বেতবাড়িয়া আপগ্রেড পল্লীসমাজের রত্না মণি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাড়ফা শিশু কোশোর কিশোরী কার্যালয়ের পরিচালক সজীব কুমার সরকার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।