সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে আসাদ শেখ’কে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে আসাদ শেখ’কে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোল্লাহাটে চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে নির্বাচনী সহিংসতায় পোস্টার ছেড়াকে কেন্দ্র করে নিরিহ আসাদ শেখ এর হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় শাসন চুনখোলা গ্রামবাসীর আয়োজনে শাসন শরীফ বাড়ি স্কুল মাঠ সংলগ্ন পাকা সড়কে এ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য দেন, আসাদ শেখ এর বড় মেয়ে ও হত্যা মামলার বাদী মমতাজ বেগম, মেয়ে খালেদা বেগম, চায়না বেগম, বোন নার্গিস বেগম, চুনখোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ মাহাতাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি রমজান শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী শিকদার, বাগেরহাট জেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক ভবেন চন্দ্র রায়, মানবাধিকার কর্মী মনির মুন্সি, মহিলালীগ নেত্রী হীরা খানম টুকটুকি ও এমদাদসহ অনেকে।
বক্তারা বলেন, অবিলম্বে আসাদ শেখ এর হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই। তারা আরো বলেন এই মামলায় ৮৭ জন ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে, পুলিশ মামলার ২ নং আসামী মিকাইল চেীধুরীকে গ্রেপ্তার করলেও অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও বাদী পক্ষকে হুমকি-ধামকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এই মামলার অন্যতম আসামী ছবেদ মোল্লা, তানজিল মুন্সি, সালাউদ্দিন গংদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এসময় বক্তারা আরো বলেন, হত্যার ঘটনাকে আড়াল করতে আসামী পক্ষের বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগে বাদী পক্ষের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করা হয়েছে। এ মানববন্ধনের মাধ্যমে উক্ত মিথ্যা মামলা হতে অব্যাহতি দাবী করা হয়।
উল্লেখ্য গত ১ এপ্রিল মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাসন গ্রামে প্রতিদ্বন্দি¦ দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আসাদ শেখ (৭০) নামে একজন নিহত ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়। নিহত আসাদ শেখ চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্রতিদ্বন্দ্বী (তালা মার্কা) মামুন শেখের চাচা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।