সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে আওয়ামী মৎস্যজীবী লীগ’র আহ্বায়ক কমিটি গঠন | চ্যানেল খুলনা

মোল্লাহাটে আওয়ামী মৎস্যজীবী লীগ’র আহ্বায়ক কমিটি গঠন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে শেখ সোহেল রানাকে আহ্বায়ক ও স ম বাবর আলীকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের শহীদ হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সংগঠনের এক মতবিনিময় সভার মাধ্যমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন কল্পে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন-জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ’র আহ্বায়ক সেখ আঃ সবুর, বিশেষ অতিথি ছিলেন-সংগঠনের যুগ্ন-আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান আলী খান, ফকির আফজাল হোসেন, রেজওয়ান ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন আ’লীগ সভাপতি শেখ শহিদুল ইসলাম, আ’লীগ নেতা প্রধান শিক্ষক মোঃ সরওয়ার হোসেন, প্রধান শিক্ষক এস এম সোহেল রানা, প্রধান শিক্ষক বিবেকানন্দ পোদ্দার, শিক্ষক রনজিত কুমার বাইন ও প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী প্রমূখ।
সভা সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শেখ সোহেল রানা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।