সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ পুল, দূর্ঘটনার আশঙ্কা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ পুল, দূর্ঘটনার আশঙ্কা

এম.পলাশ শরীফ :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বিশারীঘাটা খালের উপরের ঝুঁকিপূর্ণ সেতুটি যে কোন ভেঙ্গে পড়তে পরে । জনসাধারণের চলাচলা বন্ধ করা না হলে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা ।
মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিশারীঘাটা – বাদুরতলা গ্রামের সংযোগ সেতুটি দীর্ঘ প্রায় ১ বছর যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক, যাত্রীবাহী যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করে। সেতুর একপাড়ে রয়েছে ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বিশারীঘাটা বাজার ও অপরপাড়ে রয়েছে বাদুরতলা বাজার । রয়েছে ইউনিয়য়ন পরিষদ, বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যবসায়ীক কারনে এ সেতু দিয়ে দুই বাজার সহ আশপাশের লোকজন সকাল থেকে রাত অবধি চলাচল করে । ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান,ঝুঁকি রোধে যান চলাচলা বন্ধ রয়েছে। ইতোপূর্বে বিকল্প হিসেবে বাঁশের সাকোঁ দেয়া হয়েছিল । তাও বন্যায় ভেসে গেছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী জানান, সেতুটি নির্মানে এলজিআরডি দপ্তরে আবেদন প্রেক্ষিতে সয়েল টেষ্টও সম্পন্ন হয়েছে। এখন শুধু টেন্ডারের অপেক্ষায় রয়েছে।
উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সয়েল টেষ্ট সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুমোদন সাপেক্ষে টেন্ডার আহবান করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।