সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে পূর্ব খারইখালী গ্রামের মৃত হোসেন আলী ফকিরের ছেলে আবু হানিফ ফকিরকে(২৫) এলোপাথাড়ি কুপয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভাটখালী খালে মাছ ধরার সময় স্থানীয় শিশু কিশোরদের জালে আবুহানিফের মরদেহ উঠে আসে। আবু হানিফ স্থানীয় এবি গজালিয়া বাজারের চা বিক্রেতা ছিল। তার স্ত্রী ও ৫ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
আবু হানিফের ভাই সালাম ফকির বলেন, পরিকল্পিতভাবে আবু হানিফকে রাতে ডেকে নিয়ে এলাপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথাসহ শরীরে ১০-১২ গুরুতর কোপের চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে আবু হানিফের মরদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের জন্য এলাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুত চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।