সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে মারপিট করে ছিনতাই, প্রবাসী সহ আহত ২ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে মারপিট করে ছিনতাই, প্রবাসী সহ আহত ২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের এক কুয়েত প্রবাসী সহ তার ভাইকে মারপিট করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত প্রবাসী মহিউদ্দিন আহমেদের বড় ভাই রেজাউল করিম(৫৫)কে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় বুধবার অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যার পর উত্তর সুতালড়ী গ্রামের মৃত. মফজুল আহমেদ এর ছেলে কুয়েত প্রবাসী মহিউদ্দিন আহমেদের বড় ভাই রেজাউল করিমকে নিয়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে জনৈক সেলিম শেখের দোকানের নিকট পৌছালে একই গ্রামের ইদ্রিস খলিফার ছেলে জাহিদুল খলিফার নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত তাদের পথরোধ করে মারপিটে আহত করে নগদ অর্থ সহ ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় মহিউদ্দিন আহমেদ বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় জাহিদুল খলিফাসহ ৭ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।