সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে বইবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা কবির হোসেনের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে বইবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা কবির হোসেনের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী মো. কবির হোসেনের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুহারদাহ নেহালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভায় আওয়ামী লীগ নেতা আ. রাজ্জাক শেখের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন চাষী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম ফকির, যুবলীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক মো. কবির হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা প্রতিটি গ্রাম হবে শহর, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আওয়ামী লীগের সাাধারণ সম্পাদক হিসেবে জনগনের পাশে থেকে কাজ করতে চাই।
বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন মহোদয় ও আমার জন্য দোয়া করবেন। মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু মুক্ত মডেল আদর্শ, ইউনিয়ন হবে বলইবুনিয়া। সম্প্রতি কবির হোসেন শেখ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।