সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে পূজা উদযাপন পরিষদ নেতা ইয়াবা গাজাসহ গ্রেফতার | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পূজা উদযাপন পরিষদ নেতা ইয়াবা গাজাসহ গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ হরিচাদ পোদ্দার ধলু ওরফে ধলু পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পুলিশ তাকে তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ আটক করে। পরে কৃষিব্যাংক সংলগ্ন তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পৌর শহরের মৃত. প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাধারণ সম্পাদক। সে ছাত্রলীগ থেকে মোরেলগঞ্জ এসএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিল।
এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন সংবাদের ভিত্তিতে পুলিশের লোকজন তাকে অনুস্মরণ করছিল। গতরাতে সে ইয়াবার একটি চালান পৌছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে তার ঘরে আধা কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।