সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ মোশারেফ কাজী ওরফে মুছা ওরফে মোশা(৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সে কাঠালতলা গ্রামের হামেজ আলী কাজীর ছেলে। রবিবার বিকেল ৬ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোশা কাজী নিজ বাড়িতে বসে কয়েকজন খুচরা ব্যবসায়ীর হাতে গাঁজা ও ইয়াবা তুলে দিবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় মোশার ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী করে আড়াইশ গ্রাম গাঁজা ও তার শরীর তল্লাশী করে ১০পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মোশা কাজী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি নিয়মিত মামলা রয়েছে বলেও ওসি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।