সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে নব নির্বাচিত ইউপি সদস্যের মতবিনিময় | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে নব নির্বাচিত ইউপি সদস্যের মতবিনিময়

বাগেরহাটের মোরেলগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্য শাহিন আজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের কাজীবাড়ি জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আব্দুল গনি তালুকদার। সভায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের নব-নির্বাচিত ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শাহিন আজাদ বলেন, ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। মামলায় মোড়েলগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। যদিও পরের দিনই সে জামিনে মুক্ত পান।

তিনি আরো বলেন, তার প্রতিপক্ষ বিজিত ইউপি সদস্য নির্বাচনের শুরু থেকে তাকে ও তার কর্মীদের হয়রানি করে আসছে। এ ব্যাপারে ইউপি সদস্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন। আব্দুল গনি তালুকদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন মো. সাইদুর রহমান হাওলাদার, দিনেশ চন্দ্র মিস্ত্রী, হাফেজ আবুল কালামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।