সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুনীতি প্রতিরোধ কমিটি (দুদক) মোড়েলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির দুপ্রক উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন দুদক উপজেলা শাখার সহসভাপতি মো. ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম মাসুম, মো. ফারুক শরীফ, শিক্ষক তপন কুমার মিস্ত্রী ও মারজান খানম। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গার্লস গাইড, রোভার স্কাউটস সদস্যসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।