সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে এক কেজি গাজা উদ্ধারসহ মাদক বিক্রেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে এক কেজি গাজা উদ্ধারসহ মাদক বিক্রেতা গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন-দক্ষিণ সুতালড়ী গ্রামের দলিল বয়াতীর ছেলে কামরুল ইসলাম বয়াতী (৪০), তার স্ত্রী মোরশেদা বেগম (৩২) ও ব্রাক্ষনবাড়িয়ার বিজয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে আল আমীন (২০)।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে কামরুল ইসলাম বয়াতীর বাড়ি থেকে গ্রেফতার করে। এদের নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, দক্ষিণ সুতালড়ী গ্রামে মাদকসহ কতিপয় ব্যক্তি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই শুভঙ্কর-এর নেতৃত্বে পুলিশের পৃথক দু’টি দল কামরুল ইসলাম বয়াতীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই তিনজন গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।