সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোটরসাইকেল চালক-আরোহীকে হেলমেট ব্যবহার করতে হবে : কেএম‌পি কমিশনার | চ্যানেল খুলনা

মোটরসাইকেল চালক-আরোহীকে হেলমেট ব্যবহার করতে হবে : কেএম‌পি কমিশনার

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, মোটরসাইকেল চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। তিনি খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহ্বান জানান।

আজ ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কল্যাণ সভায় সভাপতির বক্তৃতায় পুলিশ অফিসারদের প্রতি তিনি এই নির্দেশ দেন।

সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ কমিশনার উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে আরো বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সুপারভাইজিং পদের কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। পুলিশ লাইন্স পরিষ্কার পরিচ্ছন্নতা রাখায় সকলকে ধন্যবাদ জানান। প্রত্যেক পুলিশ সদস্যের শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ প্রদান করেন।

সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ একেএমএন করিম স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকতে হবে এবং অসুস্থ হলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরি জীবন শেষে ২ জন পুলিশ সদস্য বার্ধ্যক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।