সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা বন্দরে ভিড়েছে সর্বোচ্চ দৈর্ঘ্যের কন্টেইনারবাহী বিদেশি জাহাজ | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে ভিড়েছে সর্বোচ্চ দৈর্ঘ্যের কন্টেইনারবাহী বিদেশি জাহাজ

চ্যানেল খুলনা ডেস্কঃমোংলা বন্দরে কন্টেইনার নিয়ে ভিড়েছে এ যাবতকালের সর্বোচ্চ দৈর্ঘ্যের একটি বিদেশি জাহাজ। সাইপ্রাস পতাকাবাহী ‘এমভি ক্যাপে সাইরস’ নামের বিদেশি এই কন্টেইনার জাহাজটি মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করার পর পণ্য খালাসের কাজ চলছে। ১৮৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে কন্টেইনারে করে আমদানিকারকরা ৩ হাজার ৮৬০ মেট্রিক টন পণ্য মোংলা বন্দরে এনেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মোংলা বন্দরে এর আগে এত বড় দৈর্ঘ্যের কন্টেইনারবাহী জাহাজ কখনও আসেনি, এটাই প্রথম। জাহাজটি মোংলা বন্দরে জেটিতে নোঙ্গর করার পর থেকে কন্টেইনার নামানোর কাজ চলছে। বুধবার কন্টেইনার খালাসের পর জাহাজটি মালয়েশিয়ার টিপিপি বন্দরের উদ্দেশ্য মোংলা বন্দর ত্যাগ করবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।