সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা বন্দরে ভিড়েছে দেশের সবচেয়ে বড় কয়লা চালানের জাহাজ | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে ভিড়েছে দেশের সবচেয়ে বড় কয়লা চালানের জাহাজ

পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিনবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্যসহ বিভিন্ন পন্য রপ্তানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল করা লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো কয়লার বড় চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম ভি মানা। গত ৫ নভেম্বর লাইব্রেরিয়ান পতাকাবাহী এম.ভি মানা মাদার ভেসেলটি ৬০ হাজার ৫০০ মেট্রিকটন প্রাইভেট কয়লা নিয়ে ফেয়ার ওয়েতে এ্যাংকর করে। জাহাজটি ফেয়ার ওয়েতে ৩১,৫০০ মেট্রিক টন কয়লা লাইটারের মাধ্যমে খালাস করে ড্রাফট কমিয়ে ২৯,০০০ মেট্রিকটন নিয়ে ০৮ তারিখ রাতে হারবারিয়া ৮ এ অবস্থান করে। এখন জাহাজটি হারবারিয়া ৪ এ শিফটিং হয়ে আসছে। আগামী ২/১ দিন পরে খালাস কার্যক্রম সম্পন্ন হলে মোংলা বন্দর ত্যাগ করবে। ইন্দোনেশিয়ার বোনটাং পোর্ট হতে কয়লা লোড করে গত ২৪ অক্টোবর ছেড়ে আসে মোংলা বন্দর এর উদ্দেশ্যে ছেড়ে এসেছে জাহাজটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-চাঁদাবাজি, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান

খুলনায় ‘দুরন্ত উৎসব-২০২৭’, শুরু হয়েছে রেজিস্ট্রেশন

খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।