সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা বন্দরে পৌঁছেছে রুপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে পৌঁছেছে রুপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ

মোংলা প্রতিনিধি :: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল যন্ত্রাংশ নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি ও একটি স্টিম জেনারেটর মোংলা বন্দরে পেঁৗছেছে। রাশিয়ান পতাকাবাহী এম,ভি ডাইসি নামক জাহাজটি রাশিয়ার ভলগা বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় ১৪ হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে আমদানীকৃত ২ হাজার ৩শ ৫৫ মেট্টিক টনের ২শ ৭০ প্যাকেজ মেশিনারী পণ্য রয়েছে। বুধবার সকাল থেকে মোংলা বন্দরের জেটিতে ওইসব পণ্য খালাস কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই তা সড়ক ও নদী পথে যেতে শুরু করে রুপপুর পারমাণবিক কেন্দ্রের উদ্দেশ্যে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, বহুকাঙ্খিত রুপপুর কেন্দ্র সচল হওয়ার জন্য যে সকল পণ্য আসার কথা ছিল সেগুলো মঙ্গলবার বন্দরে এসেছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে এসব পণ্য নদী ও সড়ক পথে রুপপুর পৌঁছে যাবে। খালাসের সাথে সাথে সেগুলো সড়ক ও নদীতে পথে যেতে শুরুও করেছে। এজন্য পযার্প্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বন্দর জেটিতে সংরক্ষণ করা হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।