সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলা বন্দরে চলছে মেট্রোরেলের ১৪তম চালানের ইঞ্জিন ও কোচ খালাসের কাজ | চ্যানেল খুলনা

মোংলা বন্দরে চলছে মেট্রোরেলের ১৪তম চালানের ইঞ্জিন ও কোচ খালাসের কাজ

মেট্রোরেলের ১৪তম চালানে ৪টি ইন্জিন ও ৮টি কোচসহ আনুষাঙ্গিক ৮৮ প্যাকেজ মেশিনারী এবং ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী বিদেশী জাহাজ এমভি হরিজন-৯ । বুধবার সকাল ১০টার সময় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি।
এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে গত ২৭ ডিসেম্বর মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশী জাহাজ এমভি হরিজন -৯। জাহাজটি বুধবার  সকাল ১০টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। এ জাহাজটিতে ৪টি ইন্জিন ও ৮টি রেলওয়ে কোচসহ আনুষাঙ্গিক ৮৮ প্যাকেজের মেশিনারী এবং ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে। তিনি বলেন, দুপুরের পালা থেকেই জাহাজ হতে মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।
তিনি আরো বলেন, বুধবার পর্যন্ত আসা ১৪টি চালানে মেট্রোরেলের ১৩৮টি কোচ ও ইন্জিন এ বন্দর দিয়ে আমাদানী, খালাস ও পরিবহন হয়েছে। এরই ধারাবাহিকতায় বাকী কোচ ও ইন্জিন এ বন্দর দিয়েই আমদানী, খালাস ও পরিবহণ করা হবে বলেও জানান ওয়াহিদুজ্জামান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।