সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় সাইকেল চুরির সময় সংঘবদ্ধ চোরকে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা | চ্যানেল খুলনা

মোংলায় সাইকেল চুরির সময় সংঘবদ্ধ চোরকে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা

রাতের আধারে সাইকেল চুরির সময় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে ধরে গণপিটুনী দিয়ে চোরাই সাইকেলসহ পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় থানায় মামলা দেয়ার জন্য লিখিত আবেদন করেছেন স্থানীয় এক বাসিন্দা। পুলিশি পাহারায় দুই চোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গার পশ্চিম পাড়ার খঁা বাড়ী থেকে একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে মোঃ শওকত আলী (৩৮) ও মোঃ মোন্তাজ কেষ (২৫)। এরপর উপস্থিত জনতা গণপিটুনী দিয়ে দুই চোরকে হস্তান্তর করে পুলিশ ফঁাড়ির ইনচার্জ জাহিদুল ইসলামের কাছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই চোরকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বুধবার বিকেল পয়ন্র্Í তাদেরকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছিল। এ ঘটনায় সংঘবদ্ধ দুই চোরকে আসামী করে মোংলা থানায় মামলা দায়েরে জন্য লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা বনি আমিন ফকির।
মোংলা থানার অন্তগত চটেরহাট পুলিশ ফঁাড়ির ইনচার্জ এসআই জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোর চক্রের দুইজনকে আটক করেন তিনি। স্থানীয়দের হামলার শিকারে আহত ওই দুইজনকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পাহারায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাটে ২০ টন সুপরি উদ্ধার, ৩ জনের বিরুদ্ধে মামলা

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ

বাগেরহাটের আড়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারী

১১ দিনেও সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।