সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় বিশেষ ওএমএস’র আওতায় প্রথম দিন ১০টাকা দরে চাল পেল ২৬০জন | চ্যানেল খুলনা

মোংলায় বিশেষ ওএমএস’র আওতায় প্রথম দিন ১০টাকা দরে চাল পেল ২৬০জন

মোংলা প্রতিনিধি:: করোনায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া মোংলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সরকারের বিশেষ ওএমএস’র চাল বিতরণ শুরু হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ চত্বরে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০ টাকা দরে জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। বিশেষ ওএমএস’র আওতায় রবিবার প্রথম দিনই ১নং ওয়ার্ডের ২৬০জন পেয়েছে ১০টাকা দামের চাল। বিশেষ ওএমএস চালুর প্রথম দিনের চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারী খাদ্য গুদাম ইনচার্জ মো: মমিনুল ইসলাম, উপজেলা নিবার্চন অফিসার আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর জাহানারা চানু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম শিকদার ও সাধারণ সম্পাদক মো: কালাম।
উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতিতে কোন মানুষ যাতে না খেয়ে থাকে সেজন্য সরকারের বিশেষ ওএমএস’র আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। ওএমএস’র পাশাপাশি বিভিন্ন ত্রাণ সহায়তাও অব্যাহত থাকবে। সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে কেউ যাতে বাদ না পড়ে সেদিকে সার্বক্ষনিক লক্ষ্য রাখা হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।