সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

মোংলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোংলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পির বিরুদ্ধে জমি দখলসহ হামলা ও মারধর করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার চাচাতো ভাই ব্যবসায়ী শেখ সালমান শাহ সানি। শুক্রবার সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সানি অভিযোগ করেন, তার দাদা ও বাবার মৃত্যর পর পৌর শহরের মাদ্রাসা রোডস্থ পৈত্তিক জমিতে স্ত্রীও সন্তানসহ বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা বাপ্পি ও তার পরিবারের লোকজন নানাভাবে উক্ত সম্পত্তি দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত হয়। এক পর্যায়ে গত ১৩ জুলাই দিবাগত রাতে বাপ্পি ও তার পরিবারের সদস্যসহ আর ৪/৫ জন লোক সানির উপর অতর্কীত হামলা চালিয়ে মারধর ও রক্তাক্ত জখম করে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ও তাকে মারধর করার ঘটনা মোংলা উপজেলা নির্বাহী অফিসার, মোংলা থানা পুলিশ ও পৌর মেয়রকে জানানো হয়েছে। তারা এ বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলেও স্ত্রী ও সন্তান নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান শেখ সালমান শাহ সানি। তাই প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। স্বস্ত্রীক উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে তিনি এসব তুলে ধরেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।