সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় করোনা রোধে পশুর রিভার ওয়াটারকিপার এর সচেতনতামূলক কর্মসুচি | চ্যানেল খুলনা

মোংলায় করোনা রোধে পশুর রিভার ওয়াটারকিপার এর সচেতনতামূলক কর্মসুচি

মোংলা প্রতিনিধি:: করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ রোধে ১৩ মে বুধবার দিনব্যাপী পশুর রিভার ওয়াটারকিপার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা )’র পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসুচির অংশ মোংলায় লিফলেট এবং সাবান বিতরণ ও মাইকিং করা হয়।
বুধবার দিনব্যাপী মোংলার চরকানা, কানাইনগর, দক্ষিণ কাইনমারি, চিলা,আমতলা, কলতলা, কেয়াবুনিয়া, জয়মনি, ঢাংমারি এবং দিগরাজ এলাকায় দুই সহস্রাধিক মানুষের মাঝে সাবান এবং বিশ হাজার মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। সচেতনতামূলক এ কর্মসুচি উদ্বোধনকালে বধিবার সকালে চরকানা এলাকায় শারিরীক দূরত্ব বজায় রেখে তাৎক্ষণিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ, কমলা সরকার, গীতা হালদার, ইস্রাফিল বয়াতী, রমেশ শীল, মাহারুফ বিল্লাহ, বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল প্রমূখ। সমাবেশে বক্তারা করোনাকালের শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে পৃথিবীকে বির্পয়ের কবল থেকে বাঁচাতে বন-জঙ্গল-নদ-নদী-পাহাড়-পর্বত-খাল-বিল ও প্রাণ-প্রকৃতির সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা করোনা রোধে সরকারি নির্দেশনা পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।