সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় করোনা মোকাবেলায় সর্বদলীয় সম্প্রীতি ফোরামের মাস্ক বিতরণ | চ্যানেল খুলনা

মোংলায় করোনা মোকাবেলায় সর্বদলীয় সম্প্রীতি ফোরামের মাস্ক বিতরণ

মোংলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলায় মোংলায় ২২ জুলাই বুধবার সকালে সর্বদলীয় সম্প্রীতি ফোরামের উদ্যোগে দি হাঙ্গার প্রোজেক্ট’র সহযোগিতায় মাস্ক বিতরণ, সচেতনতামূলক মাইকিং ও সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল সাড়ে ১১টায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে সর্বদলীয় সম্প্রীতি ফোরামের সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। সভায় বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, মোংলা পোর্ট পৌরসভার প্যানেল মেয়র বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, সিপিবি নেতা মোঃ নাজমুল হক, মাহারুফ বিল্লাহ. যুবদল নেতা শেখ শাকির হোসেন, মোঃ জাহিদ হোসেন, নারীনেত্রী কমলা সরকার, হাদিসা খাতুন এবং দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র এসপিএল প্রোজেক্ট’র বাগেরহাট জেলা সমন্বয়কারি মোঃ মাহবুব হোসেন। সভায় বক্তারা করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে দেশবাসীর পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভা শেষে মোংলা পোর্ট পৌরসভা এবং ছয় ইউনিয়নে পাচঁ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।