সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় করোনা ভাইরাস রোধে পৌরসভার উদ্যেগে ব্যাপক উদ্যোগ | চ্যানেল খুলনা

মোংলায় করোনা ভাইরাস রোধে পৌরসভার উদ্যেগে ব্যাপক উদ্যোগ

মোংলা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং এর সচেতনাতা বৃদ্ধি করতে ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছে মোংলা পোর্ট পৌরসভা। গত দু’দিন ধরে পৌর কর্তৃপক্ষ শহরে মাস্ক, সাবান ও লিফলেট বিতরন করে যাচ্ছে। এছাড়া যাত্রী পারাপার ট্রলার ঘাটে আগতদের উন্নত মানের স্প্রে মেশিনের মাধ্যমে জীবানু নাশক ছেটানো হচ্ছে। শহরের মসজিদগুলোতেও জীবানুনাশক স্প্রে দিয়ে পরিছন্ন রাখা হচ্ছে।

পৌর মেয়র মোঃ জুলফিকার আলী জানান, জনসাধারণের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ সচেতনতা বৃদ্ধি করতেই এসব উদ্যেগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত জনসাধারণের মাঝে দুই হাজার মাস্ক, দেড় হাজার সাবান, প্রতি বাড়ীতে সাবান ও মাস্ক পৌঁছে দেয়া হয়েছে। পৌরসভার ডিজিটাল সেন্টার হতে সার্বক্ষনিক সচেতনমূলক প্রচারও অব্যাহত রাখা হয়েছে।

মেয়র আরো জানান, দিনমজুর ব্যক্তিদের ঘর থেকে বের হতে নিষেধও করা হয়েছে। তাদের মাঝে পর্যাপ্ত খাবার পৌঁছে দেওয়া হবে। ফায়ার সার্ভিসের গাড়ীতে করে বৃহস্পতিবার দুপুরের পর পৌর শহরের বিভিন্ন রাস্তায় জীবানুনাশক স্প্রে ছেটানো কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে পৌর শহরের লোক সমাগম ঠেকাতে নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে রাস্তাঘাট ছিল একদমই ফাঁকা। তারপরও সতর্কতা বৃদ্ধি করতে নৌ বাহিনীর টহল অব্যাহত রাখা হয়েছে। এদিন সকাল থেকেই ওষুধ, কাঁচা বাজার ও মুদি দোকান ব্যতিত সব দোকানপাট ছিল বন্ধ। #

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।