সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ | চ্যানেল খুলনা

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ৯৪ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড বেইস মোংলা। রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় থেকে এসব জব্দ করা হয়।

সোমবার (২৪ মঙ্গলবার) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।