সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় কৃষকদলের কর্মী সমাবেশ | চ্যানেল খুলনা

মোংলায় কৃষকদলের কর্মী সমাবেশ

মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর ২,৩,৪ ও ৭নং ওয়ার্ড কৃষকদলের আয়োজনে সামসুর রহমান রোডে জাতীয়তাবাদী কৃষকদলের ২নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষকদল নেতা মো. খোকন মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু।

সমাবেশে শাহা আলমকে সভাপতি, মজিবর শেখকে সাধারণ সম্পাদক করে ২নং ওয়ার্ড, মোল্লা খোকনকে সভাপতি, স্বপন কাজীকে সাধারন সম্পাদক করে ৩নং ওয়ার্ড, মো. দুলাল শিকদারকে সভাপতি, মো. স্বপন মন্ডলকে সাধারন সম্পাদক, মো. সোবাহানকে যুগ্ম সম্পাদক, রুবেল মোল্লাকে সহ-সভাপতি, শাহিন হাওলাদারকে সাংগঠনিক ও আল আমিন মোল্লাকে প্রচার সম্পাদক করে ৪নং ওয়ার্ড, মোক্তার হাবিবকে সভাপতি, মো.রাজু খাঁনকে সাধারণ সম্পাদক ও গোলাম রসুলকে সাংগঠনিক সম্পাদক করে ৭নং ওয়ার্ড কৃষক দলের কমিটি ঘোষণা হয়।

এসময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব আব্দুল মতিন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম মিঠু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোংলা কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

শত প্রতিকূলতা পেরিয়ে বিভাগীয় অদম্য নারী পুরষ্কারে ভূষিত চিতলমারীর রুনা গাজী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।