সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় অপারেশন ডেভিল হান্টে আটক ৮, অস্ত্র ও গুলি উদ্ধার | চ্যানেল খুলনা

মোংলায় অপারেশন ডেভিল হান্টে আটক ৮, অস্ত্র ও গুলি উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট’র মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া হত্যা মামলার দুই পলাতক আসামীকেও আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর শহর ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার অনিক মাহমুদ জানান, অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চালানো হয়। এসময় মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ গ্রাম এলাকায় থেকে সাবেক মোংলা পোর্ট পৌর প্যানের মেয়র ও পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক মো. শফিকুর রহমান (৭০), বুড়িরডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায় (৬৬), চাঁদপাই ইউনিয়নের সাবকে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩) ও আ.লীগ নেতা মোঃ ডালিম (৫২) কে আটক করা হয়। এসময় ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

অপরদিকে মঙ্গলবার রাতে মোংলা পৌর শহরের কুমারখালী ও মিঠাখালী ইউনিয়নের গোয়ালের মেঠ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, মোঃ সাইফুল শেখ এবং আরো দুই জন হত্যা মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে।

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, মোংলা কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্ময় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা আওয়ামীলীগের সময় বিভিন্ন অপরাধ মুলক কার্যকলাপের সাথে জড়িত বলে আটক করা হয়েছে। যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় মোংলা থানার এ কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।