সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
‘মুসলমান নিষেধাজ্ঞা’ তুলে দেওয়ার নির্দেশে বাইডেনের সই | চ্যানেল খুলনা

‘মুসলমান নিষেধাজ্ঞা’ তুলে দেওয়ার নির্দেশে বাইডেনের সই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যে ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন, তার মধ্যে অন্যতম হলো প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়া এবং মুসলমানদের ওপর নিষেধাজ্ঞা বাতিল করা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ২০১৭ সালে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

বুধবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই সেই আদেশ বাতিল করেছেন বাইডেন।
ট্রাম্পের সেই আদেশ আইনি চ্যালেঞ্জের কারণে বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছিল এবং শেষ পর্যন্ত ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নির্দেশে বহাল রাখা হয়েছিল। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মূলনীতিগুলো বাতিল করতে শুরু করেন। এর মধ্যে অগ্রাধিকার পেয়েছে অভিবাসন সংক্রান্ত ট্রাম্পের একগুঁয়ে নীতি উল্টে দেওয়ার বিষয়টি।

হোয়াইট হাউসে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেছেন, ‘মুসলমানদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টির ইতি টেনেছেন প্রেসিডেন্ট। ধর্মীয় শত্রুতা ও বিদ্বেষ থেকে সরে আসার জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন। ’

এদিকে, জো বাইডেন বলেছেন, ‘যখন সঙ্কট মোকাবিলার বিষয় আসে, তখন নষ্ট করার মতো সময় থাকে না। ’ বুধবার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ওভাল অফিসে কাজ শুরু করেন তিনি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।