সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুট কোর্ট প্রতিযোগিতার মাধ্যমে আইনের শিক্ষার্থীদের অসীম প্রতিভা আরও বিকশিত হয় : উপাচার্য | চ্যানেল খুলনা

খুবির আইন ডিসিপ্লিনে মুট কোর্ট প্রতিযোগিতার সমাপনী

মুট কোর্ট প্রতিযোগিতার মাধ্যমে আইনের শিক্ষার্থীদের অসীম প্রতিভা আরও বিকশিত হয় : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মুট কোর্ট সোসাইটির আয়োজনে ইন্ট্রা ডিসিপ্লিন মুট কোর্ট প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ রাউন্ড এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২ অক্টোবর) আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬.৩০ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, আইনের শিক্ষার্থীদের জন্য মুট কোর্ট প্রতিযোগিতা নিজেকে প্রস্তুত একটি বড় মাধ্যম। আইনের শিক্ষার্থীদের যে অসীম প্রতিভা রয়েছে তা এর মাধ্যমে আরও বিকশিত হয়। তারা একটি বিষয়কে চুলচেরা বিশ্লেষণের করে যুক্তিতর্ক উপস্থাপন করে যা অসাধারণ একটি বিষয়। আজকের এই শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে একেক জন ব্যারিস্টার, আইনকর্তা এবং বিচারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। উপাচার্য এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ জাতীয় আরও প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। আইন ডিসিপ্লিনের প্রধান তালুকদার রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী। এসময় আরও বক্তব্য রাখেন মুট কোর্ট সোসাইটির সহ-সভাপতি তাওসিফ অনিক।

পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল হাতে ট্রফি তুলে দেন। ৭টি গ্রুপের মধ্যে গত ২২-২৩ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আজ ভক্স পোপোলি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া লেক্স লুমিনা দল রানার্সআপ, ভ্যালিয়েন্টস্ দল বেস্ট এমার্জি এবং চ্যাম্পিয়ন ভক্স পোপোলি দল বেস্ট মেমোরিয়ালের পুরস্কার অর্জন করে। ব্যক্তি পর্যায়ে বেস্ট রিসার্চার হন ভক্স পোপোলি দলের মাহবুবা সুলতানা, বেস্ট এনালিস্ট হন একই দলের তন্ময় হালদার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।