সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা মোদি | চ্যানেল খুলনা

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা মোদি

চ্যানেল খুলনা ডেস্কঃ ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ভারতসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেবেন। ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি এই আয়োজনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।
বাংলাদেশের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নরেন্দ্র মোদি এই আয়োজনে বক্তৃতা দেবেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশি বই মেলায় সৈয়দ মুয়াজ্জেম আলি বলেন, ভারতের অনেক রাজনীতিবিদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে সৈয়দ মুয়াজ্জেম আলি বলেন, ভারতের অনেক মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকেও আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা এবং আগরতলায় বিভিন্ন আয়োজন করা হবে। ভারতে অবস্থিত আমাদের দূতাবাস বিভিন্ন ধরনের আয়োজনের পরিকল্পনা করছে।

অপরদিকে, ঢাকার তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বের কমপক্ষে শীর্ষ ৩০ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে অনেকেই আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তারা এই আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন। তবে এই আয়োজনে প্রতিবেশী পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির প্রেসিডেন্ট কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও এবং মস্কোতেও বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সৈয়দ মুয়াজ্জেম আলি বলেন, ২০২০ সালে কলকাতার বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে। কলকাতা এবং আগরতলায় যৌথ প্রকাশনা, সংবাদ সম্মেলন এবং সেমিনারের আয়োজন করা হবে। ১৯৭১ সালে যেসব সাংবাদিক মুক্তিযুদ্ধের সংবাদ প্রচার বা সংগ্রহ করেছেন তাদেরও ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। তারা মুক্তিযুদ্ধের সময় তাদের যেসব অভিজ্ঞতা হয়েছে তা তুলে ধরবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি দুবাই পুলিশের, চাইল চার বিষয়ে ব্যাখ্যা

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।