সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিরাজের প্রতিশোধের আগুনে জ্বলল সিলেট | চ্যানেল খুলনা

মিরাজের প্রতিশোধের আগুনে জ্বলল সিলেট

চ্যানেল খুলনা ডেস্কঃবঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে একমাত্র খুলনা টাইগার্সকেই হারিয়েছিল সিলেট থান্ডার। চট্টগ্রামের সাগরিকায় সে ম্যাচে আন্দ্রে ফ্লেচারের শতক আর জনসন চার্লসের নব্বই রানের ইনিংসে ভর করে ২৩২ রান তুলে ৮০ রানে হারিয়ে দেয় খুলনা টাইগার্সকে। সে পরাজয়ের প্রতিশোধ ভালোভাবেই নিল খুলনা। মেহেদী হাসান মিরাজের আগুন ঝরা ব্যাটিংয়ে উড়িয়ে দেয় সিলেটকে।

শনিবার (২৮ ডিসেম্বর) টুর্নামেন্টের ২৪তম ম্যাচে খুলনার বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় সিলেট। এ দিন আর ঝড় তুলতে পারেনি ফ্লেচার কিংবা চার্লস। ফ্লেচার ৩৭ রানে ফেরার পর ৪৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ওপেনার রুমেল মিয়া। শেষে শেরফান রাদারফর্ডের ২৬ আর মোসাদ্দেকের ২৩ রানে ভর করে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে দলটি।

মিরপুরের উইকেটে বলা যায় লড়াকু সংগ্রহ। কিন্তু শেষ পর্যন্ত খুলনার দুই ওপেনার মেহেদী মিরাজ আর নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ওপেনিং জুটির কল্যাণে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় সিলেটের।
শান্ত-মিরাজের জুটি থেকে আসে ৭৪ বলে ১১৫ রান। মিরাজ তুলে নেন অর্ধশতক আর শান্ত কাটা পড়েন চল্লিশের ঘরে ৪১ রানের মাথায়।

শান্ত ফিরলেও রিলে রুশোকে নিয়ে জয়ের কাছে পৌঁছে যান মিরাজ। রুশো ১১ বলে ১৫ রান করে বিদায় নিলেও মিরাজের অপরাজিত ৮৭ (৬২) রানে খুলনা জয় পায় ৯ উইকেটে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।