সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মানুষকে উৎসাহ দিতে খুলনায় প্রথম টিকা নিতে চান ডা. সাদিয়া | চ্যানেল খুলনা

মানুষকে উৎসাহ দিতে খুলনায় প্রথম টিকা নিতে চান ডা. সাদিয়া

খুলনায় প্রথম করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণের ইচ্ছা প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাদিয়া মনোয়ারা উষা। তিনি বৃহস্পতিবার খুলনার সিভিল সার্জনের কাছে তাঁর এ ইচ্ছা ব্যক্ত করেন। তবে খুলনায় কাকে প্রথম টিকা দেয়া হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ খুলনা গেজেটকে জানান, কাকে প্রথম টিকা দেয়া হবে এ ব্যাপারে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সিটি কর্পোরেশনের আওতায় শহরে টিকা দেয়া হবে। সিটি মেয়রের সাথে আলোচনা করে প্রথম টিকা গ্রহণকারী নির্ধারণ করা হবে। তবে স্বাস্থ্য বিভাগের যে কাউকে প্রথমে টিকা দেয়া হতে পারে বলে তিনি জনান।

এ ব্যাপারে ডা. সাদিয়া মনোয়ারা উষা বলেন, “আমি সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী দীর্ঘ ১০ মাস করোনা ভাইরাসের বিষয়ে দায়িত্ব পালন করে আসছি। খুলনায় টিকা আসছে জেনে আমরা খুবই আনন্দিত। টিকা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের পজেটিভ-নেগেটিভ প্রতিক্রিয়া রয়েছে। এজন্য মানুষকে উৎসাহ দিতে আমি প্রথম টিকা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছি।”

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।