সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময় | চ্যানেল খুলনা

মাধ্যমিক ও কলেজ শিক্ষকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময়

পাইকগাছা সরকারি কলেজ শিক্ষক-কর্মচারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬(পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান। তিনি সোমবার সকালে শিক্ষক মিলনায়তনে পাইকগাছা সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। কলেজের অধ্যক্ষ সমরেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহকারী অধ্যাপক আমানউল্লাহ, আ জ ম আব্দুল হাকিম, জামাল হোসেন, শহিদুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দিন, আব্দুর রাজ্জাক বুলি, ইলিয়াস হোসেন, স্বপন ঘোষ, তরুণ কান্তি মন্ডল, আমেনা খাতুন, লিলিমা খাতুন, লুৎফা ইসলাম, মাহবুবা নাজনীন ইরানি, মেহেরা বানু, আসমা খাতুন, বৈশাখী চক্রবর্তী, সোমা রায়, সুফল মন্ডল, তারেক আহমেদ, আবু রাসেল কাগুজী, আছাবুর রহমান শিমুল, আব্দুল ওহাব বাবলু ও সুষ্মিতা সরকার।

এর আগে জিরোপয়েন্টস্থ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, প্রাক্তন শিক্ষক কামরুজ্জামান মোড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দীপক চন্দ্র সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ সানা, শিক্ষক সুব্রত সানা, শহিদুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল, আনিসুর রহমান, আব্দুস ছালাম, খায়রুল ইসলাম, হারুন অর রশীদ, অসিম কুমার রায়, বিজন কুমার, যুবলীগ নেতা সুকুমার বিশ্বাস, আব্দুল কুদ্দুস সানা, পরেশ মন্ডল, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, প্রদীপ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও ছাত্রলীগ নেতা রিপন কুমার রায়।

পৃথক মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল বলেন উন্নয়ন এবং নিরাপদ মাতৃভূমির জন্য শেখ হাসিনার কোন বিকল্প নাই। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।