সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাটি খুঁড়তেই বেড়িয়ে এল ৬০ বছর আগের অক্ষত মরদেহ | চ্যানেল খুলনা

মাটি খুঁড়তেই বেড়িয়ে এল ৬০ বছর আগের অক্ষত মরদেহ

চ্যানেল খুলনা ডেস্কঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুরোনো ঢিবির মাটি কাটার সময় আনুমানিক ৬০ থেকে ৭০ বছর পূর্বের একটি অক্ষত মরদেহের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে। এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনা চলে। কেউ বলছেন মরদেহটি ৬০ বছরের পুরোনো আবার কেউ বলছেন প্রায় দেড় থেকে দুইশ বছরের পুরোনো।

এলাকাবাসী জানান, সোমবার অভিরামপুর গ্রামে কয়েজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩/৪ ফুট নিচে একটি মরদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। তবে মরদেহটির পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। গ্রামবাসীর ধারণা- মরদেহটি কোনো পরহেজগার ব্যক্তির হতে পারে। সে কারণেই হয়তো নষ্ট হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ মরদেহটি দেখার জন্য ভিড় করে। পরে মরদেহটি আবার দাফন করা হয়।

উপজেলার অভিরামপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী আব্দুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩/৪ ফুট মাটি কাটার পরেই মরদেহটি দেখতে পান। মরদেহের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোনো দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। কিন্তু এলাকার কেউই মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।