সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাটির নিচে নয়, গাছের ডগায় হয় মিসরীয় পেঁয়াজ | চ্যানেল খুলনা

মাটির নিচে নয়, গাছের ডগায় হয় মিসরীয় পেঁয়াজ

চ্যানেল খুলনা ডেস্কঃপেঁয়াজ নিয়ে দেশে লণ্ডাকাণ্ড চলছে। কয়েক সপ্তাহের ব্যবধানে ৬/৭ গুন বেশি দামে বিক্রি হচ্ছে বাংলাদেশি সংস্কৃতিতে রান্নার অন্যতম এই উপাদান। সেপ্টেম্বর মাসের শেষ দিকে ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করলে দেশের বাজার অস্থির হয়ে ওঠে।  এরপর দাম বাড়তে শুরু করে। ৩৫/৪০ টাকার পেঁয়াজ খুচরা বাজারে সর্বশেষ গিয়ে দাঁড়ায় ২৭০/২৮০ টাকা কেজি। যদিও মজুতদারদের বিরুদ্ধে সরকারি সংস্থাগুলোর অভিযানের পর গত দুই দিনে দাম কিছুটা কমতে শুরু করেছে।

এদিকে ভারত থেকে আসা বন্ধ হওয়া পেঁয়াজের ঘাটতি মেটাতে সরকার বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রথাগতভাবে জাহাজে এসব পেঁয়াজ না এনে দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্গো বিমানে করে আনা হচ্ছে তুরস্ক, মিসর ও চীন থেকে।

কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আজ দেশে আসার কথা রয়েছে। এ চালানটি আসবে মিসর থেকে।এদিকে মিসরের পেঁয়াজ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল মজার তথ্য। সাধারণত পেঁয়াজ গাছের গোড়ায় পেঁয়াজ হয়, যা মাটির নিচে থাকে। বাংলাদেশ, ভারতসহ দুনিয়াজুড়ে এই পেঁয়াজ উৎপাদন হয়। তবে মিসরে ভিন্ন এক ধরনের পেঁয়াজ রয়েছে যা গাছে ধরে! অর্থাৎ, এই পেঁয়াজ গাছের গো য় না হয়ে আগায় ধরে; যেমনটি ছবিতে দেখা যাচ্ছে।

এই ধরনের পেঁয়াজকে ‘ট্রি অনিয়ন’, ‘ইজিপশিয়ান ট্রি অনিয়ন’, ‘টপ অনিয়ন’, ‘উইন্টার অনিয়ন’ ইত্যাদি নামে ডাকা হয়। বৈজ্ঞানিক নাম ‘আলিয়ুম প্রলিফারাম’। সাধারণ পেঁয়াজের মতোই গাছ হয় ‘টপ অনিয়ন’ এর। গাছের প্রতিটি পাতার ওপরে ফুল হয় সাধারণ পেঁয়াজের মতো। পরে সেই ফুলটি ধীরে ধীরে পেঁয়াজে পরিণত হয়। গাছটির গোড়া দেখতে সাধারণ পেঁয়াজের মতো হলেও এটি আকারে ছোট হয়ে থাকে, তাই গোড়ার অংশকে পেঁয়াজ হিসেবে ব্যবহার করা যায় না।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।