সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাছরাঙ্গা সিকিউরিটির এমডি ফারুককে গ্রেফতার ও কর্মচারিদের বেতন পরিশোধের দাবি বিএনপির | চ্যানেল খুলনা

মাছরাঙ্গা সিকিউরিটির এমডি ফারুককে গ্রেফতার ও কর্মচারিদের বেতন পরিশোধের দাবি বিএনপির

খুমেক হাসপাতালে আউটসোর্সিং-এ নিয়োগপ্রাপ্তদের বকেয়া বেতন প্রদান। মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হোসেন ফারুকের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিচার দাবি করেছেন খুলনা মহানগর বিএনপি।

রবিবার (৬ অক্টোবর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্তদের মাসের পর মাস বেতন বন্ধ রাখায় কর্মরত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। অথচ অর্থের বিনিময়ে প্রতারনা করে নতুন জনবল নিয়োগ দিচ্ছে হেমায়েত হোসেন ফারুক। হাসাপাতালে সরকার স্বীকৃত ৩০৬জন লোকের স্থলে ঠিকাদার অনৈতিক সুবিধা নিয়ে পাঁচ শতাধিক জনবল নিযোগ দিয়েছেন। এছাড়া চাকুরী নবায়নের জন্য ঠিকাদার ও তার সহযোগিরা প্রত্যেক কর্মচারীর নিকট থেকে প্রতি বছর নগদ টাকা আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করলে হামলা, হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। ভুক্তভোগীরা ইতিমধ্যে ঠিকাদারের সকল অনিয়মের বিরুদ্ধে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ, শ্রম অধিদপ্তর, সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলেও সংশ্লিষ্টরা কোন ব্যবস্থা গ্রহন করছেন না যা মোটেই কাম্য নয়। এ ছাড়া মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হোসেন ফারুকের বিরুদ্ধে কেএমপির সোনাডাঙ্গা থানায় মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেফতার না করে পুলিশ নিরপেক্ষতা হারিয়েছে বলে বিবৃতিদাতারা উল্লেখ করেন।

অবিলম্বে অভিযুক্ত হেমায়েত হোসেন ফারুককে গ্রেফতার ও কর্মচারীদের বেতন প্রদানের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।