সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি আব্দুস সালাম, সম্পাদক ওয়াজিবুল্লাহ | চ্যানেল খুলনা

মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি আব্দুস সালাম, সম্পাদক ওয়াজিবুল্লাহ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মাগুরা পৌর বিএনপি’র ছয়টি ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে সরাসরি ভোটের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাগুরা পৌরসভার ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচন পারনান্দুয়ালী স্কুলে অনুষ্ঠিত হয়। সরাসরি ভোটের মাধ্যমে ৫ নং ওয়ার্ডে সভাপতি পদে আব্দুস সালাম শেখ, সাধারণ সম্পাদক পদে ওয়াজিবুল্লাহ রুমি ও সাংগঠনিক সম্পাদক পদে মো: আশরাফুজ্জামান নির্বাচিত হয়েছে।

অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে মুন্সি জাহিদ মেহেদী পারভেজ, সাধারণ সম্পাদক মোঃ খোশবুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজ উদ্দিন মোল্লা নির্বাচিত হয়েছে।

এ দুটি ওয়ার্ডের সম্মেলন ও নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

তৃণমূল পর্যায়ে ওয়ার্ড থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন যে কোনো রাজনৈতিক দলের জন্য গণতন্ত্র চর্চার অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।