সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় হাজার টাকায় বিক্রি হলো ৩৫ কেজি মুন্সী আলু | চ্যানেল খুলনা

মাগুরায় হাজার টাকায় বিক্রি হলো ৩৫ কেজি মুন্সী আলু

মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের কৃষক মীর আজাদ ৩৫ কেজি ওজনের একটি আলু বিক্রি করেছেন হাজার টাকায়।
তার বাড়ীর আঙ্গীনায় চাষ করা ৩৫ কেজি ওজনের মুন্সীআলু (আঞ্চলিক নাম) মঙ্গলবার বিকেলে ইছাখাদা বাজারে আলুটি বিক্রির জন্য আনলে ফরিদপুর থেকে আসা পাইকারী সবজি ব্যবসায়ী তপন বিশ্বাস ৩০ টাকা দরে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আলুটি কিনে নেন। এসময় আলুটি দেখতে ইছাখাদা বাজারে উৎসুক মানুষ ভিড় জমায়। আলুটি দেখে তারা বিষ্ময় প্রকাশ করে।
মীর আজাদ জানান, আমি ২ বছর আগে পাশের গ্রাম নড়িহাটির কৃষক ওয়াজেদ আলীর  কাছ থেকে মুন্সীআলুর একটি বীজ এনে বাড়ীর আঙ্গীনায় রোপন করি। প্রথম বছরে সেই আলুটির ওজন হয় ২২ কেজি। যা পাড়া প্রতিবেশির মধ্যে বিলি করে দেই। এরপর গতবছর পুনরায় ঐ আলু থেকে ৪ টি বীজ রোপন করি যা থেকে আজ দুপুরে ১ টি আলু তুলেছি। যার ওজন হয়েছে ৩৫ কেজি। আলুটি বিক্রি করে আমি খুবই খুশি হয়েছি।
ইছাখাদা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী কাজী সাইফুল ইসলাম জানান, আলুটি দেখে হতবাক হয়েছি। এতোবড় আলু আমি আগে কখনো দেখিনি।
আলু ক্রেতা তপন বিশ্বাস জানান, এধরনের আলু খুবই কম দেখা যায়। আমি এটা পাইকারি ৩০ টাকা কেজি দরে কিনেছি। ফরিদপুরে নিয়ে যাবো। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ জানান, সাধারণত এ ধরনের আলু পতিত জমিতে বা বাড়ির আঙিনায় দেখা যায়। বৈশাখ মাসে এ আলুর বীজ রোপন করতে হয়। মাটির নিচে হওয়া এ আলু চাষে তেমন কোন খরচ হয়না। এক বছর বা এর অধিক সময়ের ব্যবধানে এ আলুর ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজিও হয়ে থাকে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।