সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় সড়ক দূর্ঘটনায় এসএসসি | চ্যানেল খুলনা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় এসএসসি

মাগুরা সদরের  নিজনান্দুয়ালী মধ্য পাড়া  জামে মসজিদ এলাকায় সিমেন্ট বালু বোঝাই  নাটা গাড়ি  উল্টে  রবিন মোল্ল্যা (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে নিজনান্দুয়ালী গ্রামের গোলাম মোল্ল্যার ছেলে।
রবিন  ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের  চলতি বছরের  এস এসসি পরিক্ষাথী ছিল।
শনিবার সকাল ১০ টায় নিজনান্দুয়ালী মধ্য পাড়া জামে মসজিদ রোডে  এ সড়ক দুঘটনা  ঘটে। নিহতের চাচা বিল্লাল মোল্লা জানান, রবিন ও বন্ধুরা  মিলে বালু ও সিমেন্ট বোঝাই নাটা গাড়ি নিয়ে আঠারোখাদা যাচ্ছিল। পথি মধ্যে নিজনান্দুয়ালী এলাকার মধ্য জামে মসজিদ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নাটা গাড়ি উল্টে যায়। এ সময়  রবিন গাড়ির উপর বসে ছিল। গাড়িতে থাকা বালু ও সিমেন্ট    রবিনের শরীরের উপর এসে  চাপা দেয়।  এ সময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  বাড়িতে নিয়ে আসে।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন  জানান, নিজনান্দুয়ালী মধ্য পাড়া জামে সমজিদ এলাকায় সড়ক দুঘটনায় এক স্কুল   ছাত্রের মৃত্যূ হয়েছে। এ দুর্ঘটনায় নাটা গাড়িকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলাi প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।