সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম | চ্যানেল খুলনা

মাগুরায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামের মাদক সেবন ও বিক্রিতে বাধা দেয়ায় আবুল বাসার রিপন (৪০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক কারবারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আহত আবুল বাসার রিপন জানান, দীর্ঘদিন ধরে এলাকার কিছু মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। কয়েক দিন আগে নোহাটা গ্রামের বাবলু শিকদারের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে জানতে পেরে বিক্রি বন্ধে তাদের বাধা দেয়া হয়। এর সুত্র ধরে গতকাল রবিবার রাত ৮ টার দিকে মাদক সরবরাহকারী পান্নুর নেতৃত্বে মাদক বিক্রেতা লুৎফার, রাসেল, কাদের, জুয়েল, সোহেল ও হাচিবসহ অজ্ঞাত ৭/৮ জন বাড়ির উপর অর্তকিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আমার স্ত্রী বাধা দিতে গেলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয়। ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে আমাকে উদ্ধার করে রাতেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, রবিবার রাতে শ্রীপুরের নোহাটা থেকে রিপন নামের এক মারামারির রোগী আসছে, তার মাথায় ও ডান পাশের পাজরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে সে বর্তমানে আশংকামুক্ত।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান, সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে গত রাতে একটি ঘটনা জানতে পেরেছি আহত ব্যক্তি মাগুরা হাসপাতালে ভর্তি আছে। আমার একজন অফিসারকে বিষয়টি জানার জন্য পাঠাচ্ছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।