সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতির বাড়িতে প্রতিপক্ষের হামলা | চ্যানেল খুলনা

মাগুরায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতির বাড়িতে প্রতিপক্ষের হামলা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার ওয়াপদা এলাকায় যাত্রী ছাউনি নির্মানকে কেন্দ্র করে মতবিরোধে জেলা ছাত্রলীগের সহ সভাপতির বাড়িসহ অন্তত ৯টি বাড়িঘড় ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার সকালে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক বিরোধের সূত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। ইউপি চেয়ারম্যান অবশ্য দাবি করেছেন, রাজনৈতিক নেতাদের নামে কটূক্তি করায় সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছেন।
বাড়িঘড় ভাঙচুরে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে কয়েক শ লোকজন জড়ো হয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার, নাকোল ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন শেখ, একই ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক এনামুল হকের বাড়িসহ অন্তত আটটি বাড়ি ও একটি ক্লাবঘর ভাঙচুর করা হয়। ভাঙচুরের পাশাপাশি প্রতিটি বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, ল্যাপটপসহ কয়েক লাখ টাকার সম্পদ লুট করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।