সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ | চ্যানেল খুলনা

মাগুরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহতের অভিযোগ

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান ও সিনিঃ যুগ্ম- আহবায়ক জুলফিকার আলীসহ কয়েকজন নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক টিপু সুলতান অভিযোগ করেন, আজ শনিবার সকালে কলেজের নতুন অধ্যক্ষ’কে সংবর্ধনা দিতে অনুষ্ঠানে যাওয়ার সময় সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়।
এসময় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী এ হামলায় আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বী জানায়, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নেই। ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে গোলমাল করেছে বলে শুনেছি।এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দল।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।