সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় চুরি যাওয়া ৮টি ইজিবাইকসহ চোর চক্রের চার সদস্য আটক | চ্যানেল খুলনা

মাগুরায় চুরি যাওয়া ৮টি ইজিবাইকসহ চোর চক্রের চার সদস্য আটক

মাগুরায় চুরি যাওয়া ৮ টি ইজিবাইকসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ ।
বুধবার জেলা এবং জেলার বাইরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  সুকদেব রায় জানান, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বুধবার (৯ জুন) মাগুরার শ্রীকোল গ্রামে অভিযান চালিয়ে ইজিবাইক চোর চক্রের মুল হোতা ইমরান জোয়ার্দ্দারকে গ্রেফতার করা হয়।ইমরান জোর্য়াদ্দার (৩৩) মাগুরা শ্রীপুরের হাট শ্রীকোল গ্রামের হাসেম জোর্য়াদ্দারের ছেলে। পরে ইমরানের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইজিবাইক চোর চক্রের আরো তিন সদস্যকে মাগুরা সদর, ঝিনাইদহ, এবং ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হাট শ্রীকোল গ্রামের মৃত তেসেম আলীর ছেলে হাসেম আলী (৪৬), নোহাটা পশ্চিম পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকিদুল ইসলাম (৪১) ও ফরিদপুর জেলার মধুখালী এলাকার সদর উদ্দিন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩২)।
পরবর্তীতে তাদের কাছ থেকে বিভিন্ন স্থান থেকে ছিনতায় করা ৫টি লাল ও ৩টি সবুজ রংয়ের ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় মাগুরার শ্রীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।