সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরার মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ | চ্যানেল খুলনা

মাগুরার মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মাগুরা জেলার মহম্মদপুরের মধুমতি নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহি বিহারীলাল শিকদার নৌকা বাইচ।

শুক্রবার দুপুরে লাখো দর্শনার্থীর উপস্থিতিতে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়।

মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৯ম বারের মত অনুষ্ঠিত হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২, উদ্ভোদক ছিলেন ড. আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রামানন্দ পাল।

এ সময় নৌকা বাইচে কালাই গ্রুপে ১ম হয়েছে মাদারীপুরের বাসুদেবের নৌকা। এবং টালাই গ্রুপে ১ম হয়েছে মধুখালী কালু ফকিরের নৌকা। ২য় হয়েছে মোহাম্মদপুরের আতর আলীর নৌকা। তৃতীয় হয়েছে গোপালগঞ্জের রিপনের নৌকা।

নৌকা বাইচ কে ঘিরে নদীর দুই পাশে বসেছে মেলা। বিভিন্ন রকম খাবার, প্রসাধনী, খেলনা, ও নাগোর দোলায় মাতিয়েছে দর্শনার্থীদের।

নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলা এবং জেলার বাইরের মোট ২২ টি নৌকা অংশ নেয়।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।