সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় ৬৬৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা | চ্যানেল খুলনা

মাগুরায় ৬৬৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা

মাগুরায় ২০২৫ সালে এস এস সি ও সমমান পরীক্ষায় জি পি এ, ৫ প্রাপ্ত ৬৬৭ জন শিক্ষার্থীকে মাগুরা জেলা অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান করেছেন ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখা।

রবিবার সকালে জেলা অডিটরিয়ামে শিবিরের জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ সিবগাতুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য অধ্যাপক এম বি বাকের ও সাবেক জেলা আমীর আব্দুল মতিন।

শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মাগুরা জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার আলীমুজ্জামান, মাগুরা শহর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি শিক্ষাবিদ ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সাবেক জেলা সভাপতি মাওলানা মারুফ কারখী।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, অভিআড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদুর রহমান,মোঃ ফরহাদ হুসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম । মাহদী কামাল,শাইখুল হাদীস, শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল্লাহ রাফী, রাইয়ান জামান জারিফ,ফাতেমাতুজ্জোহরা,পুজা সাহা সহ অন্যরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ’ শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষানুরাগীগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।