সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় ৩০ লিটার চোলায় মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ | চ্যানেল খুলনা

মাগুরায় ৩০ লিটার চোলায় মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

মাগুরা সদর থানাধীন পারনান্দুয়ালী গ্রামের বিত্তিপাড়া এলাকায় মোঃ মোহন শেখ (৩২) এর বসতবাড়ি হতে ২৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে একই এলাকার মৃত তাহাজ্জাত শেখ এর পুত্র।

অপরদিকে পৃথক আরেকটি অভিযানে মাগুরা সদর থানাধীন পশু হাসপাতাল পাড়ায় জনৈক সাঈদ মীর এর পরিত্যাক্ত বাড়ির সামনে হতে ৩০ (ত্রিশ) লিটার বাংলা চোলাই মদসহ লিটন দাস (৪২), কে গ্রেফতার করেছে পুলিশ। সে একই এলাকার মৃত নিমাই দাসের পুত্র।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ পৃথক ০২ টি মামলা রুজু করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।