সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মাগুরা সদরের বাটিকাডাঙ্গা গ্রামে ইজিবাইক চার্জ দিতে গিয়ে আসাদুজ্জামান আসাদ (৩৫) নামে এক ইজিবাইক চালক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত আসাদ বাটিকাডাঙ্গা গ্রামের মোঃ তৈয়বুর রহমানের ছেলে।

নিহতের কাজিন লাবু জানান, শুক্রবার রাত ১১ টার দিকে ইজিবাইকে চার্জ দিতে গেলে বিদ্যুৎ পিষ্ট হয় আসাদ এসময় তার মা আলেয়া বেগম তাকে বাঁচাতে গেলে বৈদ্যুতিক শক খেয়ে তিনিও অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আসাদের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।