সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় বজ্রপাতে নিহত ২, আহত ৫ | চ্যানেল খুলনা

মাগুরায় বজ্রপাতে নিহত ২, আহত ৫

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর গ্রামে বজ্রপাতে মোছা: মাহফুজা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে একই এলাকার মোঃ দুলাল বিশ্বাস এর মেয়ে।

নিহতের প্রতিবেশী মোল্লা রাসেল জানান, আকাশে মেঘ দেখে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়েছিল মাহফুজা এ সময় বজ্রপাতে মৃত্যু হয় তার। সে দক্ষিণ মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী ছিলো।

অন্যদিকে মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রামে বজ্রপাতে রামানন্দ (৪৮) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। নিহত ব্যক্তি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার বাসিন্দা।কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে তারা মাগুরায় এসেছিলেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে জেলার কুচিয়ামোড়া ইউনিয়নের নতুনগ্রামে পাট কাটার কাজ করছিলেন ৫ শ্রমিক। এমন সময় বজ্রপাতসহ প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তখন কৃষি শ্রমিকেরা মাঠের মধ্যে কাটা পাটের ছাউনির নিচে বসে ছিলেন। হঠাৎ করে তাদের উপর বজ্রপাত পড়লে পাঁচজন জন আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী কুল্লিয়া গ্রামে গ্রাম্য ডাক্তার রাজকুমারের কাছে নিয়ে গেলে রামানন্দকে মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মাগুরায় আনার ব্যবস্থা করছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।