সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু | চ্যানেল খুলনা

মাগুরায় পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

নেশার টাকা না পেয়ে বৃদ্ধ পিতা সুরমান শেখকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তারই পুত্র। রবিবার (১ ডিসেম্বর) মাগুরা সদর উপজেলার ১৮ খাদা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, ১৮ খাদা গ্রামের বৃদ্ধ চা বিক্রেতা সুরমান শেখ (৭৬) কে তার মাদকাসক্ত ছোট ছেলে মফিজ শেখ (২৬)

রবিবার সকাল সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে বুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে মারাত্মক রক্তাক্ত জখম হলে সুরমান শেখ কে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী মাদকাসক্ত পাষণ্ড পুত্র মফিজকে ধরে পুলিশে সোপর্দ করেছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা মাদকের টাকা জোগাড় করতে বেশ কিছুদিন ধরে তার পিতা সুরমান শেখ কে জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল পুত্র মফিজ শেখ। সকালে জমি বিক্রির বিষয় নিয়ে পিতা পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে সে তার পিতার বুকে ছুরিকাঘাত করে হত্যা করে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।