সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মহেশপুর সীমান্ত থেকে ১২ অনুপ্রবেশকারী আটক | চ্যানেল খুলনা

মহেশপুর সীমান্ত থেকে ১২ অনুপ্রবেশকারী আটক

চ্যানেল খুলনা ডেস্কঃঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ১২ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় সীমান্তের লেবুতলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

আটককৃতরা জানান, ভারত থেকে দালালের মাধ্যমে ৩ হাজার টাকা করে দিয়ে চলে আসছি। তারা সীমান্ত পার করে দিছে। পরে এপারের দালালরা সহযোগিতা করলেও বিজিবি আমাদের আটক করেছে।

ঝিনাইদহ-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, সীমান্তে পাসপোর্ট বিহীন অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি রয়েছে।

এরই ধারাবাহিকতায় বিজিবির বিশেষ টহল টিম সীমান্তের জুলুলী বিওপির লেবুতলা মাঠ এলাকা থেকে ১২ জনকে আটক করে। তাদের পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

এ নিয়ে ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি এনআরসি ঘোষণার পর নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের বর্তমান সময় পর্যন্ত ৩২১ জনকে আটক করল বিজিবি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।