সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেলে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস  উপলক্ষে কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে  অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানারা সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা  আলী হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান । অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক লিটন কৃষ্ণ কর । অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান ইফতার মাহফিল পরিচালনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।